ইসরাইলকে কোনদিনই আকাশ পথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে কোনদিনই আকাশ পথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে ইসরাইল সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের সুযোগ পেয়েছে। কিন্তু সৌদির পাশের দেশ কুয়েতে বলেছে তাদের আকাশসীমা কোন দিনেই ইসরাইলকে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

সম্প্রতি ইসরাইলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর কুয়েত তা প্রত্যাখ্যান করেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে সে দেশের প্রভাবশালী দৈনিক ‘আলকাবাস’ এ খবর দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরাইলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে। আরব আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণাপত্রও প্রকাশ করা হয়। এর ফলে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে।

অন্যদিকে কুয়েত সরকার বলেছে, ইসরাইলি বিমান তাদের আকাশসীমা ব্যবহার করার যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব। কোনদিনই ইসরাইলের কোনো বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত। এছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করবেও না বলে জানানো হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে।

এই বিভাগের আরো খবর