নরসিংদীতে করোনায় আক্রান্ত আরও ১ জনের মৃত্যু

সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে করোনায় আক্রান্ত আরও ১ জনের মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝের চর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এবং তাদের পরিবারের আরও একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, করোনা শনাক্ত ব্যক্তির শারীরিক অবস্থা মোটামুটি ভাল থাকায় নিজ বাসায় আইসোলেশনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ীর বাহিরে যাবেনা এবং কেউ প্রবেশ করবেনা। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।
নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, নূর মোহাম্মদ করোনা পজিটিভ হয়ে বৃহস্পতিবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাতে জানা গেল তিনি কোভিট-১৯ পজিটিভ ছিলেন।

এই বিভাগের আরো খবর