নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ ১৬ জুন মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বিলাসদী এলাকা থেকে চিহৃিত মাদক ব্যবসায়ী ১। মোঃ জয় ওরফে পচা (২৩), পিতা-নুরু মিয়া, মহল্লা-পশ্চিম কান্দাপাড়া ও ২। মোঃ রতন মিয়া (৪৮), পিতা মৃত-আলমাছ মিয়া, মহল্লা -বানিয়াছল, তাদের দখল থেকে  ৭৬ (ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জয়ের বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা ও অপর আসামী রতনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরো খবর