নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ সোমবার (১৭ আগষ্ট) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মাহমুদুল হাসান,এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন সৈয়দনগর দড়িপাড়া গ্রামের মোঃ আঃ রহমানের মুদি দোকানের সামনে সৈয়দনগর টু গাজীপুর রোড গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আলামিন(২৫),পিতা- সেলিম মিয়া, গ্রাম -মুন্সেফেরচর, থানা- শিবপুর, জেলা-নরসিংদীকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর