বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট দায়ের করেন।

রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন ১০ জন। তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম, ১১ দলীয় ঐক্যের শাপলা কলি নিয়ে লড়ছেন মো. নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসউদ (হাতপাখা), জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী শামীম আহমেদ (লাঙ্গল)।

গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন আরিফুর রহমান, গণফোরামের আবদুর কাদের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির জাকির হোসেন হাতি প্রতীকে, এনপিপির মিজানুর রহমান আম প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন কহিনূর আক্তার বিথী। রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল থানার একাংশ নিয়ে ঢাকা-১১ আসন। আসনটিতে মোট ভোটার চার লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে নারী দুই লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী দুই লাখ ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

 

এই বিভাগের আরো খবর