পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পরাজিত বিএনপি প্রার্থীকে মিষ্টি মুখ করালেন আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমির হামজা এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মুফতি আমির হামজা জাকির হোসেন সরকারকে মিষ্টি মুখ করান।

শুভেচ্ছা বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন, একই সঙ্গে আগামী দিনে কুষ্টিয়ার উন্নয়নে জাকির হোসেন সরকারের সহযোগিতা চান।

পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে কুষ্টিয়া-৩ আসনের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার ,শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন আর পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২৯ জন। ১৪২টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

এই বিভাগের আরো খবর