রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। এ উপলক্ষে রাজশাহী মহানগর কৃষক দলের উদ্যোগে নগরীতে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
নগরীর বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং নতুন ভূমি মন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, মিনুর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজশাহীর উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ শরফুজ্জামান শামীম, সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফ, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা এবং মহানগর কৃষক দলের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) কৃষক দলের আহ্বায়ক মোঃ শামীম হোসেন, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক দলের আহ্বায়ক ডা. সোহরাব হোসেন অপু, শাহমখদুম থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ সাহিদুর রহমান সাজু ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মিজান।
চন্দ্রিমা থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ মুনু ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম শরীফ, মতিহার থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ সুমন এবং রাজপাড়া থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ মোনতাজুল ইসলাম ডাব্লুও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ নতুন ভূমি মন্ত্রীর সফলতা কামনা করেন এবং তার হাত ধরে কৃষি ও ভূমি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।