ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাবনার বড়াল ব্রিজ স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে।
আহতরা সবাই ট্রেনের ‘ঘ’ বগিতে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে প্রবেশের আগে হঠাৎ একটি জানালায় বিকট শব্দ হয়। পরে জানালার কাচ ভেঙে কামরার ভেতরে ছিটকে পড়ে, এতে কাচের কুচিতে শিশুসহ ছয় যাত্রী আহত হন।
: ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাবনার বড়াল ব্রিজ স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে।
আহতরা সবাই ট্রেনের ‘ঘ’ বগিতে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে প্রবেশের আগে হঠাৎ একটি জানালায় বিকট শব্দ হয়। পরে জানালার কাচ ভেঙে কামরার ভেতরে ছিটকে পড়ে, এতে কাচের কুচিতে শিশুসহ ছয় যাত্রী আহত হন।
আহতরা হলেন- চিকিৎসক হাবিবুল আউয়াল (২৬), ফার্মাসিস্ট শফিকুল ইসলাম (৪৫), ওষুধ কোম্পানির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০), কাউসার আলী (২৫), জিয়াউর রহমান (৪৫) এবং তিন বছরের শিশু রায়ান। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
আহতদের মধ্যে হাবিবুল আউয়াল জানান, অনেকেরই রক্তপাত হয়েছে। যাত্রীরা নিজেরাই প্রাথমিকভাবে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। কিছু যাত্রীর আঘাত গুরুতর না হলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সহায়তা পাওয়া যায়নি। কল সেন্টার ও হটলাইনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
এ বিষয়ে ট্রেনের গার্ড মশিউর রহমান বলেন, ট্রেনটি রাতেই রাজশাহী স্টেশনে পৌঁছেছে। তবে পাথর নিক্ষেপের বিষয়ে তাকে কেউ অবহিত করেননি।