তিনি আরও বলেন, নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল পুনঃখনন কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাসিক প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে নগরীতে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে শুরু হওয়া এই ১৫ দিনের কর্মসূচি পবিত্র রমজান মাসে শুধুমাত্র সকালবেলায় পরিচালিত হবে। ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে। পাশাপাশি বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক মো ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো নাসিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো ডাব্লু এবং ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
