পেয়ারা খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধ*র্ষণ

, ,

পেয়ারা খাওয়ানোর প্রলোভনে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধ*র্ষণ




পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধ*র্ষণের অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই
উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে
এ ঘটনায় অভিযুক্ত মিলনের (৪০) বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি ধ*র্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মিলন সরদার একই গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে ভুক্তভোগী নারী তাঁর বাবার বাড়িতে ছিলেন । এ সময় প্রতিবেশী মিলন সরদার তাঁকে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে মিলন সরদার ওই গৃহবধূকে জোরপূর্বক ধ*র্ষণ করেন।

পরবর্তীতে ঘটনা শোনার পর গত ১ আগস্ট ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “ভুক্তভোগীর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।”

এই বিভাগের আরো খবর