পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জের ১ জন নিহত

, ,

পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জের ১ জন নিহত




পুঠিয়ার বেলপুকুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে করিম (৩৫) নামেন একজন নিহত হয়েছে। নিহত করিম উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের ফজলুলের ছেলে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভুরুয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যকার মারামারিরতে এ হতাহতের ঘটনায ঘটে । জানাযায়, ভরুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম, করিম, রাব্বির সাথে একই এলাকার জিল্লুর, শাহাবুরের জমিজমা সংক্রান্ত বিরোধে বাকবিতন্ডার ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিরতে লিপ্ত হয়। মারামারি ঘটনায় উল্লেখিত পক্ষদ্বয়ের সকলেই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে গুরুতর আহত মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, মারামারির ঘটনা
শুনার পর আমরা ঘটনা স্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে বলে এ কর্মকর্তা জানান

এই বিভাগের আরো খবর