১০ দিনেও নিখোঁজ দুই জা, উদ্বেগে পরিবার

, ,

১০ দিনেও নিখোঁজ দুই জা, উদ্বেগে পরিবার




রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে একই দিনে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই পরিবারের দুই গৃহবধূ। নিখোঁজের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

নিখোঁজ দুজন হলেন কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। তারা সম্পর্কে জা।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজ দুই গৃহবধূর পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজের ১০ দিন পার হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

এই বিভাগের আরো খবর