ভিডিও কলের মাধ্যমে ধর্মগড় ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন এমপি দবিরুল

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও কলের মাধ্যমে ধর্মগড় ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন এমপি দবিরুল

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও -২আসনে তারই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ১০টায় রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ধুলঝাড়ী উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিডিও কলের মাধ্যমে ধুলঝাড়ী উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মহোদয়।এই সময় আরো উপস্থিথ ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মো: মাজহারুল ইসলাম সুজন সহ স্থানীয় নেতা কর্মী বিন্দ।

দেশের উন্নয়ন বিষয়ে সুজন বলেন,দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে ঠাকুরগাঁও ২ আসন নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। নতুন ভবন অথবা সম্প্রসারিত ভবনের কাজ করা হয়েছে এবং হচ্ছে।আগামী দিনেও ঠাকুরগাঁও ২ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।।

এই বিভাগের আরো খবর