বালিয়াডাঙ্গীতে আজ আরও একজনের করোনা সনাক্ত

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে আজ আরও একজনের করোনা সনাক্ত

এসএম মশিউর রহমান সরকারঃ  আজ বালিয়াডাঙ্গীতে আজ আরও একজনের করোনা সনাক্ত ॥ এই নিয়ে সংখ্যা ৩ জন।। ২ মে শনিবার উপজেলার পাড়িয়া পুকুরপাড়া গ্রামের ফইজুল হক(৬০)পিতা মৃত হেবদু মোহাম্মদ।করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বালিয়াডাঙ্গী স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবুল কাশেম খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এর আগে জাহাঙ্গীর ও আল আমিনের শারীরিক অবস্থা অনেক ভাল।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, তাকে গ্রাম পুলিশ দিয়ে বাড়ীতে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।

এ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাকে এনে বালিয়াডাঙ্গী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেওয়া হবে। এই নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা, চাড়োল ও পাড়িয়াসহ মোট তিন জনের করোনা সনাক্ত হলো।

এই বিভাগের আরো খবর