হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারীকে জরিমানা

শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারীকে জরিমানা

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে মাস্ক ব্যবহার না করায় পথচারী, মোটরসাইকেল চালকসহ ৯ জনকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেল ৫টায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম তাদের এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন,দেশে করোনার দ্বিতীয় প্রকোপ চলছে। তাই জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের এই অভিযান। অভিযানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর