ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহীতে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটার উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর উপশহরে জেলা তথ্য অফিসের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন পিআইডি রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। উদ্বোধন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী। এ সময় জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান একটি কার্যকর ও ব্যতিক্রমী উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা গানের মাধ্যমে ভোট প্রদান, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন।

দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ ট্রাকটি রাজশাহী মহানগরী ও আশপাশের উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করবে।

 

এই বিভাগের আরো খবর