ভোটের ফলাফল আসতে দেরি হওয়ার কারণ নেই: ইসি সচিব

বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের ফলাফল আসতে দেরি হওয়ার কারণ নেই: ইসি সচিব

ভোটের ফলাফল আসতে ডিলে (দেরি) হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, প্রতিটা ব্যালট গণনা হবে। ভোট ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় শুরু হবে। পর দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টায় গণনা শেষ হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণভোটের কারণে ভোট গণনায় সময় লাগবে এমন প্রচার চলছে, এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার সকাল ১০টায় শেষ করবো। প্রতিটা ব্যালট গণনা হবে। এই সময় দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান। কেউ ব্যালট নিয়ে বসে থাকবেন না।

 

এই বিভাগের আরো খবর