আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। পৃথক দুটি অভিযানে ২৪টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রথম অভিযান উত্তর ফায়ার সার্ভিস এলাকা
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৩:০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালায় সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ককটেলগুলো জব্দ করা হয়েছে।
পরে দ্বিতীয় অভিযান পুঠিয়া বানেশ্বর এলাকা
একই রাতে পৃথক আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত ৪০টি অস্ত্রের তালিকায় রয়েছে:রামদা: ০৪টি হাসুয়া: ০৫টি
ছুরি: ০৫টি কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি হাতলযুক্ত হ্যামার: ০২টি নাশকতার আশঙ্কা
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বাধাগ্রস্ত করতে কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। র্যাব-৫ প্রতিনিধি।
উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।