কর্মীর মৃত্যুতে বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মীর মৃত্যুতে বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের এক কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি স্থগিত করা হয়েছে। কর্মী মো. আকবরের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার সকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরাইল উপজেলাজুড়ে বিজয় উদযাপন উপলক্ষে আগের রাত থেকেই মিছিল ও আনন্দ র‌্যালির প্রস্তুতি চলছিল। এ সময় আকবরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এরপর সব আনন্দঘন কর্মসূচি বাতিল করে শোক পালনের ঘোষণা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এক জরুরি ঘোষণায় বলা হয়, আমাদের প্রিয় নেতা আকবরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বনির্ধারিত বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি স্থগিত করা হলো। এই শোকের মুহূর্তে আমরা আনন্দ নয়, শোক ও দোয়ার মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে চাই।

নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নতুন কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

এই বিভাগের আরো খবর