সারাদেশের ন্যায় রাজশাহীতেও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বড়পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠান নগরীর লক্ষীপুর মোড়ে বড়পর্দায় প্রদর্শনের উদ্যোগ নেয় রাজশাহী জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত দর্শনার্থীরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান উপভোগ করেন।