রাজশাহীর গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য সুখবর বয়ে এনেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব রেহান আসিফ আসাদ (রাতুল)। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী -এর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি।
গত ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘Rules of Business, 1996’-এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তালিকার ৫ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
রেহান আসিফ আসাদ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তার বাবা মরহুম ছিলেন -এর সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত এবং মেজর জেনারেল (অব.) -এর ভ্রাতুষ্পুত্র।
নিয়োগের খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে তানোর-গোদাগাড়ীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে, রেহান আসিফ আসাদকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, তার উদ্যোগে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।