ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা জানান, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এই মাসটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়।তারা আরও জানান, এইসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙ্গতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায় তখন তাদের নানান ভাবে হয়রানি করা হয়।এসময় যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জ

এই বিভাগের আরো খবর