শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দুই দিনের সরকারি সফরে তিনি নাটোরে অবস্থান করবেন। সফরসূচি অনুযায়ী, শনিবার ভোরে ঢাকার বনশ্রীর বাসভবন থেকে সড়ক পথে রওনা দিয়ে নাটোরে পৌঁছে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দুপুর ১টায় নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
দুপুর ২টায় লালপুরের গৌরীপুর হাইস্কুল মাঠে তার সম্মানে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাতে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন।
রোববার সকাল ১০টায় গোপালপুর সুগার মিলের নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে বাগাতিপাড়া উপজেলায় স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। স্থানীয়রা মনে করছেন, এ সফর জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
