রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১০০ ঘটিকায় আলাইপুর বিওপি’র আভিযানিক দল বাঘা থানাধীন নাপিতের মোড় ০২ নং পদ্মা নদীর টি বাঁধ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় বিজিবি’র আভিযানিক দল পদ্মা নদীর চরের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ২৬ বোতল ভারতীয় মদ(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই রাতে আনুমানিক ০৬৪০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হবির বাতান এলাকার নিকটস্থ গম ক্ষেতে ওৎ পেতে থাকে। দীর্সময় এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে গম ক্ষেতের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২৪ বোতল মনোগোল্ড কফ সিরাপ(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।