ইরানজুড়ে শোকের ছায়া

রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানজুড়ে শোকের ছায়া

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার ইরানি রাজধানীর কেন্দ্রস্থলে সমবেত হয়েছেন।

খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর রোববার ইরানিরা ইনকিলাব স্কয়ারে এসেছেন শোকার্তরা। তাদের বেশিরভাগই কালো পোশাক পরিহিত এবং অনেকেই কান্না করছিলেন। ‘যুক্তরাষ্ট্রে মৃত্যু হোক’, ‘ইসরায়েলে মৃত্যু হোক’ স্লোগান দেওয়ার পাশাপাশি তারা অনেকেই ইরানের পতাকা ঘুরিয়ে ধরছিলেন এবং খামেনির ছবি প্রদর্শন করছিলেন।

এদিকে ঐতিহাসিক ইস্পাহান শহরেও হাজারো ইরানির সমবেত হওয়ার খবর মিলেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-তে প্রকাশিত একটি ভিডিওতে নাকশে-জাহান স্কয়ারে একটি বড় সমাবেশ দেখা গেছে।

এর বাইরে ইরানের বিভিন্ন শহরে ও সড়কে ইরানিদের শোক প্রকাশের খবর মিলেছে। শনিবার তেহরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর খামেনি মারা গেছেন বলে রোববার দেশটির তরফে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর