হিরোর ভাষ্য, ‘মূলত আমাকে নির্বাচনের বাইরে রাখতেই আরও এক সপ্তাহ জেলে আটকে রাখা হয়। এখন মনোনয়নের সব কার্যক্রম শেষ হওয়ার পর আমি জামিন পেলাম। একজন নাগরিক হিসেবে আমি যে কোনো নির্বাচনেই অংশ নেয়ার অধিকার রাখি। আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হলো পরিকল্পনা করে।’ তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে হওয়া ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে বিস্তারিত কথা বলবেন তিনি।
প্রসঙ্গত, হিরো আলমকে গ্রেফতার মামলার এজাহার অনুযায়ী, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠে হিরো আলমের বিরুদ্ধে। এই অভিযোগে গত বছরের ২১ এপ্রিল মামলাটি করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, ‘সত্যের জয় সব সময়ই হয়। আমি এই মামলার শেষ দেখে ছাড়ব, কোনো আপস করব না।’