রাজশাহীতে গন অধিকার পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গন অধিকার পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রাজশাহীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ১৯ শে মার্চ দুপুরে লিলি হল নিজস্ব কার্যালয়ে ১০৩ জন গরিব অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা।

ঈদ উপহার খাদ্য সামগ্রীতে সেমাই, চিনি, আলু, পোলাও চাউল, ও দুধ সহ একটি করে প্যাকে তুলে দেওয়া হয় অসহায় পরিবারের মাঝে।

বক্তাদের বক্তব্যে তারা বলেন গণধিকার পরিষদের মহানগর ও জেলার আয়োজনে আজ আমরা কিছু অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন আরো বড়সড়ো করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, সহ-সভাপতি, আরদেশ আলী রানা, সাংগঠনিক সম্পাদক, মোঃ কুদ্দুস আলী, দপ্তর সম্পাদক, মোঃ এসারুল ইসলাম, সিনিয়র সহ সাংগঠনিক রাজশাহী মহানগর।

আরো উপস্থিত ছিলেন মোঃ সাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ অসিম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মামুনুর রাশিদ, সহ দপ্তর সম্পাদক রাজশাহী জেলা।

এছাড়াও ছাত্র অধিকার পরিষদ থেকে উপস্থিত ছিলেন তাহমিদ জ্যাকি, সভাপতি, রাজশাহী মহানগর সহ এলাকাবাসীরা।

এই বিভাগের আরো খবর