আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৪৫ তালেবান নিহত হয়েছে।

অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়। তবে এখনও পরিষ্কার না নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য রয়েছে।

গভর্নর জানান, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।এ হামলা মুক্তি পাওয়া তালেবানদের স্বাভাবিক জীবনযাপন বাদ দিয়ে আরও একবার অস্ত্র হাতে নিতে বাধ্য করবে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

এই বিভাগের আরো খবর