মেহেরপুরে ইউপি চেয়ারম্যান ডাক্তার নার্স সহ ২৮জন করোনা পজেটিভ

বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান ডাক্তার নার্স সহ ২৮জন করোনা পজেটিভ

রাব্বি আহমেদঃ মেহেরপুরে ইউপি চেয়ারম্যান ডাক্তার ও নার্স সহ ২৮জন করোনা রুগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত ২শ’১৭জন। সুস্থ ১শ’১৮ ও মৃত ৭জন। আক্রান্তদের মধ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইযুব আলী ও তার স্ত্রী সহ ৪,মেহেরপুর সদরে ১৫ ও গাংনী হাসপাতালের সিনিয়ন স্টাফ নার্স ও তার স্বামী সহ ৯জন করোনা আক্রান্ত হয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান,গত ৩ দিনে মোট ৬৮ জনের নুমনা পরীক্ষার ফলাফলে ২৮জন করোনা পজেটিভ। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

এই বিভাগের আরো খবর