নরসিংদীতে আমির হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
নরসিংদীতে আমির হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : August, 30, 2020, 6:54 pm
মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে। এ ঘটনার পর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশ এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পুলিশ।