রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মোঃ টিপু সুলতান (২৮), মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫), পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাহিদ হাসান (২৫), একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সুজন আলী (৩০)।

সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত মোঃ টিপু সুলতানের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ইতিমধ্যেই ২টি মামলা চলমান রয়েছে।

ডিবি পুলিশের অভিযানে মোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই বিভাগের আরো খবর