বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।তুন নীতিমালার ৫ (ঙ) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪ অনুযায়ী টিউশন ফি গ্রহণ করতে পারবে
গত ৯ ফেব্রুয়ারি নীতিমালাটি চূড়ান্ত করা হলেও সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তা প্রকাশ করে। বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
একই শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পুনর্ভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। গত ২৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি একটি সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন ওই রিট দায়ের করেন।
রিটে বলা হয়, দেশের শিক্ষাব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান অন্যতম ‘ভয়াবহ ও নীরব শোষণ’ হলো পুনর্ভর্তি ফি আদায়। তবে সরকার নতুন নীতিমালা জারি করায় তারা আর রিট কার্যক্রম চালাবেন না বলে জানিয়েছেন।