নিয়ামতপুরে তরুণীকে ডেকে নিয়ে ধ/র্ষণ, গ্রে*প্তার ৩

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে তরুণীকে ডেকে নিয়ে ধ/র্ষণ, গ্রে*প্তার ৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে এক তরুণীকে বিয়ে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:অরুপ, লথিরাম সরেনের ছেলে (২০) রঞ্জন হাসদা, খুদিরাম হাসদারের ছেলে (১৯) প্রশান্ত সরেন, ঈশ্বর সরেনের ছেলে (১৯) তাদের সকলের বাড়ি ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে।

ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহারের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন বিকেলে আত্মীয়-স্বজনরা কনেকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।

অভিযোগে বলা হয়েছে, পরে তাঁকে স্থানীয় একটি খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়ে বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, মামলার প্রেক্ষিতে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর