নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর শিশু একাডেমি উন্মুক্ত মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে যদি সাংস্কৃতিক ও ক্রীড়াচর্চা বৃদ্ধি পায়, তবে কিশোর অপরাধ, মাদকাসক্তি, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো পর্যায়ক্রমে দূর হবে।” নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে নজরুলের আদর্শ ধারণ করে বেশি বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।