পাবনায় আওয়ামী লীগের ইফতার মাহফিল

মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় আওয়ামী লীগের ইফতার মাহফিল

পাবনার সুজানগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এ আয়োজনের উদ্যোগ নেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাবের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রাব্বি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাকিব।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান এবং জনগণের আস্থা আওয়ামী লীগের প্রতিই রয়েছে বলে মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী, তাতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় চার থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী।

ইফতারের আগে মথুরাপুর মসজিদের পেশ ইমাম শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর