নড়াইলে ট্রেনে কেটে একজনের মৃত্যু

শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে ট্রেনে কেটে একজনের মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ওই গ্রামের মৃত তামজেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে চাঁন মিয়া তার একটি ছাগল বাঁধতে যান।

এ সময় ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর উঠে গেলে তিনি সেটিকে ধরতে ও দড়ি টেনে আনতে রেললাইনের দিকে এগিয়ে যান।তখনই খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে সেখানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায় এবং বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনাটি রেলওয়ের আওতাধীন এলাকায় ঘটেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারাই এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

এই বিভাগের আরো খবর