সিরাজদীখানে ভিমরুলের কামড়ে শিশুর ম*র্মান্তি*ক মৃ*ত্যু

, ,

সিরাজদীখানে ভিমরুলের কামড়ে শিশুর ম*র্মান্তি*ক মৃ*ত্যু




মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভিমরুলের কামড়ে চার বছরের শিশু রাফসানের ম*র্মান্তি*ক মৃ*ত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার আরশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির উঠানে খেলার সময় রাফসান একটি গাছের ডাল টান দিলে সেখানে থাকা কয়েকটি ভিমরুল একযোগে তাকে আক্রমণ করে। ভিমরুলের একাধিক কামড়ে সে অজ্ঞান হয়ে পড়ে।
স্বজনরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

এই বিভাগের আরো খবর