বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী সাইমনকে

, ,

বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী সাইমনকে




বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী সাইমনকে

নিজস্ব প্রতিনিধি :
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়ার পরেও বাঁচানো গেল না রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) রাতে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাইমন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সড়কপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত রোববার (৯ আগস্ট) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় মারা যান জাহিদুল ইসলাম সাইমন।
তার অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাইমনের মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর