রাজশাহীর চারঘাটে বি/দ্যুৎস্পৃ/ষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃ/ত্যু
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শশুর ও পুত্রবধুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার শমসের আলী ও তাঁর ছেলে শরিফুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম।
নিহতদের স্বজনরা জানান, বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তানিয়া এ সময় তাঁর শ্বশুর শমসের আলী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।