নিজস্ব প্রতিনিধি:
চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী সদানন্দ মৃত ব্রজনাথ হালদারের ছেলে।এসময় তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্টরা জানান, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত অপরাধ । ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।