নরসিংদী ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার (২০ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোঃ রবিন (৩০),পিতামৃত-কুটি মিয়া, গ্রাম- বানিয়াছল,থানা ও জেলা-নরসিংদীকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ (পাঁচ) টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর