বালিয়াডাঙ্গীর করোনা শনাক্ত লকডাউন পরিবারে আবু হায়াত নুরুন্নবীর খাদ্য সামগ্রী বিতরণ”

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীর করোনা শনাক্ত লকডাউন পরিবারে আবু হায়াত নুরুন্নবীর খাদ্য সামগ্রী বিতরণ”

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি ॥ বিশ্বের প্রায় ২’শ ৫টি দেশে যখন নবেল করোনা কোভিড-১৯’র বৈশ্বিক মহামারিতে থেমে গেছে পৃথিবীর চাকা। দিনে দিনে বেড়েই চলছে, কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না করোনার ভাইরাসের সংক্রমণ। কর্মহীন অসহায় মানুষদের আর্থিক, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরনে অবিচল।

এরই ধারাবাহিকতায় গত ৫ মে মঙ্গলবার পাড়িয়ার পুকুরপাড়া গ্রামে করোনা শনাক্তের লকডাউনকৃত ২৫টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল ও ইফতার সামগ্রী সহায়তা করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী।

এ সময় সাথে ছিলেন পাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য প্রমুখ।

এই বিভাগের আরো খবর