নরসিংদীতে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২১:০৫ ঘটিকায় রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ খানকা মোড় সংলগ্ন জনৈক ইউনুস মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) পপি আক্তার (২৪), স্বামী-বাদশা মিয়া, সাং- গকুলনগর থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০ টাকা। এ সংক্রান্ত রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর