নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুইশত পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৩০ নভেম্বর) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২১:৩০ ঘটিকায় রায়পুরা থানাধীন লোচনপুর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) জুয়েল মিয়া (২৮), পিতামৃত- আতর মিয়া,সাং- লোচনপুর, থানা-রায়পুরা, (২) রাসেল বাবু (২০), পিতা- আহাম্মদ আলী, সাং- ছোটাবন্ধ, থানা-শিবপুর, উভয়জেলা-নরসিংদীদের ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৬০,০০০/= (ষাট হাজার) টাকা। এ সংক্রান্ত রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর