রানীশংকৈলের নুনতোর বাইতুল কুদ্দুস জামে মসজিদের উদ্বোধন ও নগদ অর্থ প্রদান করেন-সুজন

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলের নুনতোর বাইতুল কুদ্দুস জামে মসজিদের উদ্বোধন ও নগদ অর্থ প্রদান করেন-সুজন

আল-ফেরদৌস (রানা),ঠাকুরগাঁও প্রতিনিধি: রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন এর নুনতোর বাইতুল কুদ্দুস জামে মসজিদ এর শুভ উদ্বোধন ও মসজিদ উন্নয়নের জন্য নগদ ২০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হয়ে মসজিদের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন এবং মসজিদের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম সুজন।আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীবিন্দ।

দেশের উন্নয়ন বিষয়ে সুজন বলেন,দেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে ঠাকুরগাঁও ২ আসনে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।আগামীতেই অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর