৩০০ আসনে জোটগত প্রার্থী দেওয়ার চেষ্টা বামপন্থীদের

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে জোটগত প্রার্থী দেওয়ার চেষ্টা বামপন্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা রয়েছে বামপন্থী দলগুলোর বৃহত্ত্বর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’এর। এর মধ্যে জোটের শরিক দলগুলো থেকে প্রায় আড়াইশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জোটটি। বাকি আসনগুলোতে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির প্রগতিশীল ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের প্রার্থী করা হবে। সমাজের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিও সমর্থন থাকবে জোটটির।

যুক্তফ্রন্ট নেতারা বলছেন, শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার বিষয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিক আলোচনা চলছে। রোববারও একদফা বৈঠক করেছেন নেতারা। আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত এই আলোচনা চলবে। আর প্রার্থিতা দাখিলের সময়সীমা পার হওয়ার পর গণতান্ত্রিক যুক্তফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

২৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় কনভেনশন’ এর মাধ্যমে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। একসঙ্গে ‘আন্দোলন ও নির্বাচন’ এর লক্ষ্য সামনে রেখে গঠিত এই ফ্রন্টে যুক্ত হয় নয়টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল। দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোটভুক্ত ছয়টি দল- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্কসবাদী)। এছাড়া বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার শরিক চারটি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) নতুন জোটে যুক্ত হয়েছে।

নির্বাচনের তপশিল ঘোষণার পরপরই যুক্তফ্রন্টের শরিক দলগুলো বিশেষ করে নিবন্ধিত চারটি দল দলীয় খসড়া প্রার্থী তালিকা ঘোষণা করে। শুরুতে সিপিবি ১১৮টি, বাসদ ১১০টি, বাংলাদেশ জাসদ ৫৭টি এবং বাসদ (মার্কসবাদী) ৩৭টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে খসড়া তালিকা প্রকাশ করে। এরপর গত ২০ ডিসেম্বর থেকে এসব প্রার্থী তালিকা নিয়ে সমঝোতার আলোচনা শুরু হয়। এরই মধ্যে অনেক আসনে একাধিক শরিক দলের প্রার্থী থাকায় সমঝোতা হয়েছে। সমঝোতার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৪০টি আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে কয়েকজন নেতা জানান। আজকের মধ্যে আরও শতাধিক আসনে একক প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এদিকে, জোটের বাকি পাঁচটি অনিবন্ধিত দলগুলো থেকেও কম-বেশি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে। এই দলগুলো জোটভুক্ত নিবন্ধিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এর মধ্যে কমিউনিস্ট লীগ ১৫টি আসনে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দিয়েছে। অনিবন্ধিত এই দলের প্রার্থীরা জোটের নিবন্ধিত দলের মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাধিক সংগঠন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন থেকেও প্রার্থী বাছাইয়ের চেষ্টা চলছে। এসব সংগঠন থেকে কেউ নির্বাচনে আগ্রহী হলে তাদেরও আসন সমঝোতার মাধ্যমে সমর্থন দেওয়া হবে। সব মিলিয়ে মনোনয়নপত্র দাখিলের পর থেকে

দলের প্রার্থীরা জোটের নিবন্ধিত দলের মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, দলিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর একাধিক সংগঠন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক ও প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন থেকেও প্রার্থী বাছাইয়ের চেষ্টা চলছে। এসব সংগঠন থেকে কেউ নির্বাচনে আগ্রহী হলে তাদেরও আসন সমঝোতার মাধ্যমে সমর্থন দেওয়া হবে। সব মিলিয়ে মনোনয়নপত্র দাখিলের পর থেকে প্রত্যাহারের আগ পর্যন্ত সমঝোতার প্রচেষ্টা চলবে বলে নেতারা জানিয়েছেন।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আজ সোমবার বিকেল পাঁচটা।

জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সমকালকে বলেছেন, চলতি ধারার দুর্নীতি-লুণ্ঠনের রাজনীতির বিপরীতে শোষণমুক্ত সমতার সমাজ প্রতিষ্ঠায় বাম প্রগতিশীলদের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার জন্যই আমরা গণতান্ত্রিক যুক্তফ্রন্টে শামিল হয়েছি।

তিনি বলেন, এই ফ্রন্টের নেতৃত্বে বাম প্রগতিশীল সরকার গঠনের লক্ষ্য নিয়ে আমরা আগামী নির্বাচনে লড়বো। সেই বিবেচনায় জোটগত প্রার্থী ছাড়াও একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে বিশ্বাসী অপরাপর দল ও সংগঠনের সৎ, যোগ্য, জনপ্রিয় কিংবা বিশিষ্ট ব্যক্তিদেরও জোটের ব্যানারে প্রার্থী করার প্রচেষ্টা রয়েছে। অথবা এমন কোনো স্বতন্ত্র প্রার্থী পাওয়া গেলে তাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে।

সিপিবি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জানান, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়েছে। মনোনয়নপত্র দাখিল ও নির্বাচন কমিশন থেকে আসনভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর আমরা আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করবো।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটগতভাবে নির্বাচন করব- এ সিদ্ধান্ত চূড়ান্ত। জোটগতভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুতই জোটগতভাবে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এই বিভাগের আরো খবর