‘নামাজের জন্য ডাকায় বন্ধুর বুকে লাথি’, খাল থেকে মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নামাজের জন্য ডাকায় বন্ধুর বুকে লাথি’, খাল থেকে মরদেহ উদ্ধার

বরিশালের হিজলায় খাল থেকে আরিফ রাঢ়ী (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ রাঢ়ী (১২) উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোশারফ বয়াতি নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন।’

ওসি বলেন, ‘বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এতে রাগে মোশারফ আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়। পরে তার মরদেহ বাড়ির পাশে খালে ফেলে দেয়।’

ওসি আরও বলেন, ‘শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের মরদেহ খালের পাড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

এই বিভাগের আরো খবর