২৪ ঘন্টায় মৃত্যু ৪২ জনের, আক্রান্ত ২৭৪৩ জন

সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় মৃত্যু ৪২ জনের, আক্রান্ত ২৭৪৩ জন

ডেস্ক নিউজ :  করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।করোনা রোগী মৃত্যুর সংখ্যা হিসাবে এটিই সর্বোচ্চ।এই সময়ে ২ হাজার ৭৪৩ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৬৫ হাজার ৭৬৯ জন এবং মারা গেলেন ৮৮৮জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

এই বিভাগের আরো খবর