ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইন সংশোধন করলো নেপাল

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইন সংশোধন করলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে বিরোধপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশের পর এবার নাগরিকত্ব আইন সংশোধন করেছে নেপাল। নেপালের নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো ভারতীয় যদি নেপালিকে বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।

বিষয়টি নিশ্চিত করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা জানিয়েছেন শুধুমাত্র ভারতীয়দের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনো নেপালি নাগরিককে যদি ভারতীয় নারী বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। এই ঘোষণা করার সময়ে ভারতের নাগরিকত্ব আইনের কথা তুলে ধরেন থাপা।

ভারতীয় আইন অনুযায়ী কোনো নেপালি নারী কোনো ভারতীয়কে বিয়ে করলে, তাকেও সাত বছর অপেক্ষা করতে হয় বলে উল্লেখ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।

এই বিভাগের আরো খবর