নরসিংদীতে গাঁজাও ইয়াবাসহ তালিকাভুক্ত মাদকব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গাঁজাও ইয়াবাসহ তালিকাভুক্ত মাদকব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ শনিবার (২৭ জুন ) জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায় অভিযান পরিচালনা করে বেলাব থানাধীন নীলক্ষীয়া গ্রাম হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) মোঃ সাদেক ওরফে ছাদেক মিয়া (৫১),পিতামৃত-সামসু মিয়া, গ্রাম -নীলক্ষীয়া,(২) মোঃ রবিউল ইসলাম রবি(৩৫),পিতা-মোঃ সিরাজ মিয়া,গ্রাম – মরিচাকান্দি,উভয় থানা-বেলাব,জেলা- নরসিংদীদের দখল থেকে ০১ (এক) কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ছাদেকের বিরুদ্ধে ইতোপূর্বে ১৩ টা মাদক মামলা ও আসামী রবিউলের বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর